বিধি৫৭
ফি প্রদান পদ্ধতি
বয়লার বিধিমালা, ২০২৫
(১) বিধি ৫৫ এ উল্লিখিত সকল ফি অর্থনৈতিক কোড ১৪১২৩১৩ এ ট্রেজারি বা অটোমেটেড চালানের মাধ্যমে জমা প্রদান করিতে হইবে।
(২) বিধি ৩২ এ উল্লিখিত জরিমানা অর্থনৈতিক কোড ১৪৩১১০১ এ ট্রেজারি বা অটোমেটেড চালানের মাধ্যমে জমা প্রদান করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) ও (২) এর অধীন জমাকৃত ট্রেজারি বা অটোমেটেড চালানের মূলকপি আবেদনপত্রের সহিত প্রধান বয়লার পরিদর্শক বা উপ-প্রধান বয়লার পরিদর্শক বরাবর প্রেরণ করিতে হইবে এবং এতদ্ বিষয়ে সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত আদেশ অনুযায়ী ফি এর সহিত ভ্যাট ও ট্যাক্স আরোপিত হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।