RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ১৩ · দ্বিতীয় অধ্যায় — তালিকাভুক্তি
বিধি১৩

বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির যোগ্যতা

বয়লার বিধিমালা, ২০২৫

(১) বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য নিম্নরূপ জনবল, যন্ত্রপাতি ও সুবিধাদি থাকিতে হইবে, যথা:—

(ক) বয়লার বিষয়ে দক্ষ স্নাতক ডিগ্রিধারী এবং প্রশিক্ষণ প্রদানে অন্যূন ২ (দুই) বৎসরের অভিজ্ঞ অন্যূন ১ (এক) জন যন্ত্রপ্রকৌশলী, ১ (এক) জন তড়িৎ প্রকৌশলী ও ১ (এক) জন কেমিকৌশল প্রকৌশলী বা কেমিস্ট বা ধাতব প্রকৌশলী;

(খ) আধুনিক প্রযুক্তি সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ (ট্রেনিং রুম) ও বয়লার সংশ্লিষ্ট ল্যাবরেটির; এবং

(গ) জ্বালানি, পানি ও বাষ্প সরবরাহের ব্যবস্থাসহ অন্যূন ১ (এক) টি নিবন্ধিত বয়লার।

(২) প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে বয়লার বোর্ড কর্তৃক অনুমোদিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (কারিকুলাম) অনুসরণ করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।