বিধি২৫
বয়লার ব্যবহারের সনদ নবায়নের জন্য প্রয়োজনীয় দলিলাদি
বয়লার বিধিমালা, ২০২৫
আইনের ধারা ১৯ এর উপ-ধারা (১) অনুযায়ী বয়লার ব্যবহারের সনদ নবায়নের জন্য নিম্নবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা :—
(ক) সর্বশেষ বয়লার ব্যবহারের সনদ;
(খ) বয়লার পরিচালনাকারীর লাইসেন্স;
(গ) পানি পরীক্ষণের প্রতিবেদন;
(ঘ) বিধি ২৪ অনুযায়ী প্রযোজ্য দলিলাদি; এবং
(ঙ) ফি প্রদানের প্রমাণক এবং ব্যবসায়িক দলিলাদি।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৯