RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ২৭ · চতুর্থ অধ্যায় — বয়লার ব্যবহার, ইত্যাদি
বিধি২৭

বয়লার মেরামতের অনুমোদনের জন্য প্রয়োজনীয় দলিলাদি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ২৪ অনুযায়ী বয়লার মেরামতের জন্য আবেদনকারীকে আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা :—

(ক) প্রস্তাবিত মেরামতের বিস্তারিত বিবরণ;

(খ) ক্ষতিগ্রস্থ কম্পোনেন্টের ফটো ও মেরামতব্য অংশের (কম্পোনেন্টের) কনস্ট্রাকশন ড্রইং;

(গ) ব্যবহৃত কম্পোনেন্ট এর ক্রয়সহ বিস্তারিত তথ্য এবং প্রস্তুত ও পরীক্ষণ সার্টিফিকেট (makers certificate);

(ঘ) বয়লার পরিচালনাকারীর লাইসেন্সের অনুলিপি;

(ঙ) বয়লার মেরামতকারীর হালনাগাদ ট্রেড লাইসেন্স ও তালিকাভুক্তি পত্রের অনুলিপি; এবং

(চ) ফি প্রদানের প্রমাণক এবং ব্যবসায়িক দলিলাদি।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২৪