বয়লারের ধারণ ক্ষমতা, বাষ্পচাপ ও আয়ুষ্কাল
(১) আইনের ধারা ১৩ এর উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লারের ধারণ ক্ষমতা, বাষ্পচাপ ও আয়ুষ্কাল হইবে নিম্নরূপ, যথা:—
(ক) ইলেকট্রোড বয়লার: বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তাপ সঞ্চালনের দ্বারা বাষ্প উৎপাদন কার্যে ব্যবহৃত কোনো বয়লার এবং উহার সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা, কার্যকরী বাষ্পচাপ (operating pressure) ও আয়ুষ্কাল হইবে যথাক্রমে, ৩ (তিন) শত লিটার, ৭ (সাত) কেজি প্রতি বর্গসেন্টিিমটার ও ১০ (দশ) বৎসর;
(খ) স্মল ইন্ডাস্ট্রিয়াল বয়লার: প্রচলিত জ্বালানির মাধ্যমে তাপ সঞ্চালনের দ্বারা বাষ্প উৎপাদন কার্যে ব্যবহৃত কোনো বয়লার এবং উহার সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা, কার্যকরী বাষ্পচাপ ও আয়ুষ্কাল হইবে যথাক্রমে, ৫ (পাঁচ) শত লিটার, ৭ (সাত) কেজি প্রতি বর্গসেন্টিিমটার ও ১৫ (পনেরো) বৎসর; এবং
(গ) ইন্ডাস্ট্রিয়াল বয়লার: দফা (খ) এ বর্ণিত বয়লারের অধিক পানি ধারণ ক্ষমতা বা কার্যকরী বাষ্পচাপ সম্পন্ন সকল বয়লার এবং উহা হইবে ২ (দুই) প্রকার, যথা:— (অ) প্যাকেজ টাইপ বয়লার: বয়লারের চাপীয় অংশসমূহ (pressure parts) নির্মাণকারীর কারখানার অভ্যন্তরে সংযোজিত (assemble) বয়লার এবং উহার আয়ুষ্কাল হইবে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর; এবং (আ) ফিল্ড ইরেকটেড বয়লার: ওয়াটার টিউব বা কম্বাইন্ড টিউব বয়লার যাহার কম্পোনেন্টসমূহ (boiler component) ব্যবহারের স্থানে সংযোজিত হইবে এবং উহার আয়ুষ্কাল হইবে সর্বোচ্চ ৬০ (ষাট) বৎসর।
(২) আয়ুষ্কাল নিশ্চিতের লক্ষ্যে বয়লার পরিদর্শক কর্তৃক বাৎসরিক পরিদর্শন ও পরীক্ষণের সময় জলীয় পরীক্ষণ (হাইড্রোলিক টেস্ট) ও অনুমোদিত চাপে সেফটি ভালভ সেট ও টেস্ট (steam test) করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) এ বর্ণিত বয়লার এর আয়ুষ্কাল বয়লার বোর্ডের অনুমোদনক্রমে দুই মেয়াদে সর্বোচ্চ ১০ বৎসর বৃদ্ধি করা যাইবে।
(৪) আয়ুষ্কাল বৃদ্ধির ক্ষেত্রে নন ডেস্ট্রাকটিভ টেস্ট (থিকনেস গেজিং টেস্ট, আলট্রাসনিক বা রেডিওগ্রাফিক টেস্ট, ম্যাগনেটিক পার্টিকেল টেস্ট, ভিডিওস্কোপি টেস্ট ইত্যাদি) ও ইফিসিয়েন্সি টেস্ট (Efficiency Test) করিতে হইবে।
(৫) পরীক্ষণের পদ্ধতি কোড দ্বারা নির্ধারিত হইবে এবং বিশেষ পরীক্ষণের (নন ডেস্ট্রাকটিভ টেস্ট ও ইফিসিয়েন্সি টেস্ট) পূর্বে প্রধান বয়লার পরিদর্শকের অনুমোদন গ্রহণ করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৩