বিধি৩২
জরিমানা আদায়
বয়লার বিধিমালা, ২০২৫
(১) আইনের ধারা ৩১ এ বর্ণিত কারণসমূহের জন্য, প্রধান বয়লার পরিদর্শক, উপ-প্রধান বয়লার পরিদর্শকগণের সহিত পরামর্শক্রমে বয়লারের আকারভেদে জরিমানার সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন নির্ধারিত সময়ে জরিমানা অনাদায়ে বয়লার ব্যবহারকারীর বিরুদ্ধে আইনের ধারা ২৭ প্রয়োগ করা যাইবে।
(৩) আইনের ধারা ৩১ এর উপ-ধারা (১) এর দফা (ক) অনুযায়ী কারণ দর্শানোর ক্ষেত্রে বয়লার ব্যবহারের সনদের মেয়াদ উত্তীর্ণ হইবার পর অবিলম্বে সরেজমিনে বয়লার পরিদর্শন করিতে হইবে।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ২৭ · ধারা ৩১