RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৩৪ · চতুর্থ অধ্যায় — বয়লার ব্যবহার, ইত্যাদি
বিধি৩৪

বোর্ড কর্তৃক আপিল নিষ্পত্তির পদ্ধতি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ৩৩ এর উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড কর্তৃক আপিল নিষ্পত্তির পদ্ধতি হইবে নিম্নরূপ, যথা:—

(ক) কোনো ব্যক্তি বোর্ডের নিকট আপিল করিলে বোর্ড প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক আপিল নিষ্পত্তি করিবে;

(খ) বোর্ড, প্রয়োজনে, সদস্যগণের উপস্থিতিতে আবেদনকারীর শুনানি গ্রহণ করিতে পারিবে; এবং

(গ) বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত আপিল নিষ্পত্তির ৭(সাত) কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ৩৩