RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৪০ · পঞ্চম অধ্যায় — বয়লার পরিচালনা, ইত্যাদি
বিধি৪০

বয়লার পরিচালনা লাইসেন্স প্রদানের জন্য প্রয়োজনীয় দলিলাদি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ৯ এর উপ-ধারা (২) অনুযায়ী বয়লার পরিচালনা লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত সত্যায়িত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা:—

(ক) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;

(খ) শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি;

(গ) অভিজ্ঞতা সনদের অনুলিপি;

(ঘ) প্রশিক্ষণ সনদের অনুলিপি;

(ঙ) পাসপোর্ট সাইজের ছবি;

(চ) নিম্নতর গ্রেডের লাইসেন্সের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে); এবং

(ছ) ফি প্রদানের প্রমাণক বা ট্রেজারি বা অটোমেটেড চালানের কপি।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ৯