RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৫ · প্রথম অধ্যায় — প্রারম্ভিক
বিধি৫

বয়লার পরিদর্শকের দায়িত্ব

বয়লার বিধিমালা, ২০২৫

এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার পরিদর্শকের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা:—

(ক) বয়লার নির্মাণ, নিবন্ধন, মেরামত, বয়লার ব্যবহারের সনদ নবায়ন এবং বয়লার ব্যবহারকারীর নাম বা ঠিকানা পরিবর্তন, নিবন্ধন বাতিল, ইত্যাদি কার্যক্রমের জন্য কোড মোতাবেক সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষণপূর্বক প্রতিবেদন দাখিল;

(খ) বয়লারে ব্যবহৃত পানির গুণগতমান নিয়ন্ত্রণ, কনডেনসেট ওয়াটার (condensate water) পুনঃব্যবহার এবং ব্লো ডাউন ওয়াটার (blow down water) নির্গমণের বিষয়ে প্রতিবেদন দাখিল;

(গ) স্ব-স্ব অধিক্ষেত্রে অনিবন্ধিত বয়লার এবং অননুমোদিত মেরামত অনুসন্ধান ও প্রতিবেদন দাখিল;

(ঘ) নির্ধারিত চাপে বয়লারের সেফটি ভালভ সেট ও টেস্ট (steam test);

(ঙ) দুর্ঘটনাকবলিত বয়লার সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিল;

(চ) আইন এবং এই বিধিমালায় বর্ণিত দায়িত্ব পালন; এবং

(ছ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।