RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৫৪ · ষষ্ঠ অধ্যায় — ফি, ইত্যাদি
বিধি৫৪

তালিকাভুক্তি ফি

বয়লার বিধিমালা, ২০২৫

আইনের ধারা ১৪ এর উপ-ধারা (৩) এর উদ্দেশ্য পূরণকল্পে, বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান, বয়লার মেরামতকারী প্রতিষ্ঠান, বয়লার ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠান, বয়লার ইনডেন্টর প্রতিষ্ঠান, বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির নিমিত্ত তফসিল-৪ এ বর্ণিত হারে ফি আরোপিত হইবে:

তবে শর্ত থাকে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য তালিকাভুক্তি ফি প্রযোজ্য হইবে না।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ২৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বয়লার আইন, ২০২২-এর ধারা: ধারা ১৪

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৪