RMG Code — Rules for a Better TomorrowRMG Code
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · বয়লার বিধিমালা · বিধি ৬ · দ্বিতীয় অধ্যায় — তালিকাভুক্তি
বিধি৬

তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় দলিলাদি

বয়লার বিধিমালা, ২০২৫

বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান, বয়লার মেরামতকারী প্রতিষ্ঠান, বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠান, বয়লার ইনডেন্টর প্রতিষ্ঠান, বয়লার ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠান ও বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তির জন্য নিম্নবর্ণিত দলিলাদি থাকিতে হইবে, যথা:—

(ক) প্রতিষ্ঠান বা কারখানার বিস্তারিত বিবরণ (মালিকানা/ভাড়া/লীজ এর দলিলসহ);

(খ) অফিস ব্যবস্থাপনা, যন্ত্রপাতি স্থাপনসহ কারখানার লে-আউট নকশা (প্রযোজ্য ক্ষেত্রে);

(গ) কারিগরিসহ মোট জনবলের বিবরণ;

(ঘ) যন্ত্রপাতির বিবরণ;

(ঙ) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি; এবং

(চ) ফি প্রদানের প্রমাণক ও ব্যবসায়িক দলিলাদি।

তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।