বিধি৬৮
রহিতকরণ ও হেফাজত
বয়লার বিধিমালা, ২০২৫
(১) এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Boiler Rules, 1961 এবং Boiler Attendants Rules, 1953, অতঃপর রহিত Rules-দ্বয় বলিয়া উল্লিখিত, রহিত হইবে।
(২) উপ-বিধি (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত Rules-দ্বয়ের অধীন যে সকল কার্যক্রম সম্পাদন হইয়াছে তাহা এই বিধিমালার অধীন সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং এই বিধিমালা জারির তারিখে অনিষ্পন্ন কার্যাদি, যতদূর সম্ভব, রহিত Rules-দ্বয়ের অধীন এইরূপভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত Rules-দ্বয় রহিত হয় নাই।
তথ্যসূত্র: বয়লার বিধিমালা, ২০২৫ — এস,আর,ও নং ২৭৯-আইন/২০২৫, তারিখ ২৬ জুন ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৯ জুন ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৩০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।