RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ১০ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি১০

সনাক্তকরন রং

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) কোন সিলিন্ডার বৃটিশ স্টান্ডার্ড স্পেসিফিকেশন নং ৩৪৯ বা ১৩১৯, যাহা প্রযোজ্য হয়, অনুসারে সনাক্তকরন রংগে রঞ্জিত না থাকিলে উহাতে গ্যাস ভর্তি করা যাইবে না।

(২) কোন গ্যাস ও গ্যাস মিশ্রনের ক্ষেত্রে উপ-বিধি(১) এ উল্লিখিত সনাক্তকরন রং প্রযোজ্য না হইলে, সিলিন্ডারটি নিম্ন টেবিলে উল্লিখিত রংগে রঞ্জিত হইবেঃ-

সিলিন্ডারের ভর্তিযোগ্য গ্যাসের প্রকৃতিসিলিন্ডারের গায়ের রংসিলিন্ডারের গলার প্রান্তে অবস্থিত বন্ধনীর রং
অপ্রজ্বলনীয় ও অবিষাক্তসাদা—
অপ্রজ্বলনীয় কিন্তু বিষাক্তসাদাহলুদ
প্রজ্বলনীয় কিন্তু তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ছাড়া অন্য কোন অবিষাক্ত গ্যাসসাদালাল
প্রজ্বলনীয় ও বিষাক্তসাদালাল ও হলুদ

(৩) কোন ব্যক্তি এমন কিছু করিবেন না যাহার দ্বারা গ্যাসপূর্ন কোন সিলিন্ডারের রং পরিবর্তিত বা নষ্ট হয়ঃ

তবে শর্ত থাকে যে, সিলিন্ডারের মেরামত কার্য বা উহাতে ভর্তিযোগ্য গ্যাসের প্রকৃতির পরিবর্তনের ফলে উহার রং প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যাইতে পারে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৫। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।