বিধি২৬
সিলিন্ডার হস্তান্তরে বিধি নিষেধ
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
(১) কোন ব্যক্তি লাইসেন্সধারী ব্যক্তি বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কাহাকেও লাইসেন্স প্রয়োজন এমন পরিমান গ্যাসপূর্ন সিলিন্ডার হস্তান্তর করিবেন না।
(২) কোন লাইসেন্সধারীকে তাহার লাইসেন্সে উল্লেখিত ধরনের গ্যাস ব্যতীত অন্য কোন গ্যাস ও উহাতে উল্লিখিত পরিমানের অতিরিক্ত গ্যাস তাহাকে সরবরাহ করা যাইবে না।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৯। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।