হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৩৬ · পঞ্চম পরিচ্ছেদ — সিলিন্ডার পর্যবেক্ষন ও পরীক্ষন
বিধি৩৬
পরীক্ষা ইত্যাদির রেকর্ড
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
সিলিন্ডার পর্যবেক্ষনকারী ও পরীক্ষনকারী নিম্নবর্নিত তথ্যাদি সম্বলিত রেকর্ড সংরক্ষন করিবেন, যথাঃ-
(ক) সিলিন্ডার নির্মাতা ও মালিকের নাম;
(খ) সিলিন্ডারের নম্বর;
(গ) সিলিন্ডারের স্টান্ডার্ড স্পেসিফিকেশন, ধরন ইত্যাদি;
(ঘ) পূর্ববতী উদস্থিতি বা উদস্থিতি প্রসারন পরীক্ষনের তারিখ;
(ঙ) পরীক্ষা চাপ;
(চ) সিলিন্ডারের সর্বোচ্চ কার্যচাপ;
(ছ) জলধারন ক্ষমতা;
(জ) টেয়ার ওজন;
(ঝ) সিলিন্ডারের চিহ্নিত টিয়ার ওজন ও পরীক্ষায় প্রাপ্ত টেয়ার ওজনের মধ্যে পার্থক্য (যদি থাকে);
(ঞ) সিলিন্ডারের দৃশ্যমান অবস্থা;
(ট) ভর্তিযোগ্য গ্যাসের নাম;
(ঠ) সংযুক্ত ভালভের প্রকার; এবং
(ড) মন্তব্য (যদি থাকে)।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১২। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।