RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৪৭ · অষ্টম পরিচ্ছেদ — লাইসেন্স
বিধি৪৭

লাইসেন্স সংশোধন

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, লাইসেন্সধারীর আবেদনক্রমে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ লাইসেন্স সংশোধন করিতে পারিবে।

(২) লাইসেন্স সংশোধনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট লাইসেন্সধারী নিম্নবর্ণিত কাগজাদিসহ দরখাস্ত করিবেন; যথা:-

(ক) ৩০০ টাকা ফিস জমা দেয়ার ট্রেজারী চালানের মূল কপি।

(খ) যে লাইসেন্স সংশোধন করা হইবে উহার মূল কপি এবং উহার সহিত সংলগ্ন অনুমোদিত নকশা, যদি থাকে;

(গ) লাইসেন্সকৃত প্রাঙ্গণে কোন মৌলিক পরিবর্তন প্রয়োজন হইলে, প্রস্তাবিত পরিবর্তন প্রদর্শন করিয়া যথাযথভাবে অংকিত তিন কপি নকশা, যাহা বিধি ৪৪(৪) অনুসারে প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৫। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।