RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৩৪ · পঞ্চম পরিচ্ছেদ — সিলিন্ডার পর্যবেক্ষন ও পরীক্ষন
বিধি৩৪

সিলিন্ডার পরীক্ষন ও পর্যবেক্ষন

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) সিলিন্ডার পরীক্ষন উদ্দেশ্যে উহাতে যে গ্যাস ভর্তি ছিল প্রথমে তাহা সম্পূর্ন ভাবে বাহির করিয়া দিতে হইবে; এবং এইরূপ গ্যাস হইতে কোন উৎপাত, দুর্গন্ধ, বিষক্রিয়া বা দুর্ঘটনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকিলে উহা রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে হইবে।

(২) এই বিধির অধীনে পরীক্ষন ছাড়াও কোন সিলিন্ডারের দৃশ্যতঃ কোন ত্রুটি আছে কিনা এবং থাকিলে উহা বিপজ্জনক কি না তাহা পর্যবেক্ষন করিতে হইবে, এবং সিলিন্ডারটি ওজন করিয়া দেখিতে হইবে যে উহার ওজন মুল ওজনের শতকরা ৫ ভাগের বেশী হ্রাস পাইয়াছে কিনা; সিলিন্ডারটিতে দৃশ্যতঃ কোন বিপজ্জনক ত্রুটি ধরা পড়িলে বা উহার ওজন উক্তরূপে হ্রাস পাইয়া থাকিলে সিলিন্ডারটি আর ব্যবহার করা যাইবে না।

(৩) উদস্থিতি পরীক্ষন বা উদস্থিতি প্রসারন পরীক্ষন করার পূর্বে প্রতিটি সিলিন্ডার বাষ্পদ্বারা বা যথাযথ দ্রাবক দ্বারা ধৌত করতঃ সম্পূর্নরূপে পরিষ্কার করিতে হইবে; তাছাড়া সিলিন্ডারের অভ্যন্তরভাগে মরিচা বা অন্য প্রনালীতে পরিষ্কার করিতে হইবে, যথাঃ-

(ক) প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত ধরনের বিস্ফোরন ও তারের ব্রাশ প্রয়োগ;

(খ) অনধিক এক ঘন্টাব্যাপী অনধিক ৩০০° সেঃ তাপ মাত্র সম্পন্ন চুল্লিতে সিলিন্ডারটি দগ্ধ করা পর উক্ত মরিচা বা পদার্থ বাষ্প বা যথাযথ দ্রাবক দ্বারা ধৌতকরন।

(৪) উপবিধি(১) ও (৩) এ বিধৃত পদ্ধতিতে সিলিন্ডার পরিষ্কার করার পর বৃটিশ স্টান্ডার্ড ইনস্টিটিউশনের প্রাসংগিক কোড অব প্র্যাকটিস অনুসারে সিলিন্ডারের বর্হিভাগ ও অভ্যন্তরভাগ চাক্ষুষভাবে পরীক্ষা করিতে হইবে।

(৫) উপবিধি (৪) এ বিধৃত পরীক্ষার পর সিলিন্ডারে বিধি ৩২ এর অধীন নির্ধারিত উদস্থিতি পরীক্ষন বা উদস্থিতি প্রসারন পরীক্ষন করিতে হইবে।

(৬) উদস্থিতি পরীক্ষন বা উদস্থিতি প্রসারন পরীক্ষন বৃটিশ স্টান্ডার্ড স্পেসিফিকেশন ৫৪৩০ অনুসারে করিতে হইবে এবং অন্যূন ৩০ সেকেন্ড সময়ব্যাপী সিলিন্ডারে প্রযুক্ত পরীক্ষা চাপ অব্যাহত রাখিতে হইবে।

(৭) উদস্থিতি প্রসারণ পরীক্ষণের ক্ষেত্রে, পরীক্ষা চাপ প্রয়োগের ফলে সিলিন্ডারের স্থায়ী প্রসারণ, পরীক্ষাকালীন সংঘঠিত মোট প্রসারণের ৫% এর বেশী হইবে না।

(৮) উপবিধি(৭) এ উল্লিখিত পরীক্ষায় কোন সিলিন্ডার প্রসারন উক্ত উপবিধিতে নির্ধারিত সীমারেখা অতিক্রম করিলে সিলিন্ডারটি ব্যবহার করা যাইবে না।

(৯) উদস্থিতি পরীক্ষনের ক্ষেত্রে, পরীক্ষা চাপ প্রযুক্ত থাকাকালে উক্ত চাপ হ্রাস পাইলে, বা সিলিন্ডারে ছিদ্র দৃষ্ট হইলে বা সিলিন্ডারের আকৃতির বিকৃতি ঘটিলে সিলিন্ডারটি ব্যবহার করা যাইবে না।

(১০) এই বিধির অধীনকৃত পরীক্ষা সমাপনান্তে সিলিন্ডারের অভ্যন্তর ভাগ সম্পূর্নরূপ শুষ্ক করিতে হইবে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১১। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।