RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ১৫ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি১৫

সিলিন্ডার রক্ষনাবেক্ষন

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) এই বিধিমালার বিধানাবলী অনুসারে সিলিন্ডার, ইহার ভালভ ও আনুসংগিক যন্ত্রাংশ এবং সনাক্তকরন রং রক্ষনাবেক্ষন করিতে হইবে।

(২) সিলিন্ডারের ভালভ বা আনুসংগিক যন্ত্রাংশে কোন তৈল বা ঐ জাতীয় কোন পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা যাইবে না।

(৩) বিধি ১৩ ও ৩৪ (৩) (খ) এর বিধান সাপেক্ষে, কোন সিলিন্ডারে তাপ প্রয়োগ করা যাইবে না বা উহা রোদে রাখা যাইবে না অথবা কোন প্রজ্বলনীয় বা বিস্ফোরক পদার্থের সাথে মজুদ করা যাইবে না।

(৪) গ্যাসপূর্ণ প্রত্যেক সিলিন্ডারের ভালভ এইরূপভাবে বন্ধ রাখিতে হইবে যেন কোন গ্যাস বাহির হইতে না পারে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং বিষাক্ত গ্যাস পূর্ন সিলিন্ডারের ভালভ দিয়া যাহাতে গ্যাস বাহির হইতে না পারে তদুদ্দেশ্যে ভালভের নির্গমন পথে একটি অতিরিক্ত নিরাপত্তা বল্টু লাগান থাকিবে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৬। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।