RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ১৯ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি১৯

গ্যাস ভর্তির উপর বিধি- নিষেধ

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) স্থায়ী গ্যাস বা উচ্চচাপ তরলযোগ্য গ্যাস অথবা বোরন ট্রাইক্লোরাইড, কার্বনিল ক্লোরাইড (ফসজিন), ক্লোরিন ট্রাই ফ্লুরাইড, সাইনোজেন, সাইনোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন ফ্লুরাইড ও হাইড্রোজেন সালফাইডের ন্যায় অনুরূপ বিষাক্ত গ্যাস ভর্তির জন্য জোড়া দেওয় সিলিন্ডার ব্যবহার করা যাইবে না।

ব্যাখ্যা - উচ্চচাপ তরলযোগ্য গ্যাস বলিতে এমন তরলযোগ্য গ্যাসকে বুঝাইবে যাহার সন্দিক্ষন তাপমাত্র ৭০° সেন্টিগ্রেডের নীচে।

(২) কোন গ্যাস ভর্তির জন্য যে সিলিন্ডার একবার ব্যবহার করা হইয়াছে উহাতে প্রধান পরিদর্শকের পূর্বানুমতি ব্যতিরেকে অন্য কোন গ্যাস ভর্তি করা যাইবে না।

(৩) কোন গ্যাস রাসায়নিকভাবে কোন সিলিন্ডারের জন্য ক্ষতিকর হইলে উক্ত গ্যাস দ্বারা উক্ত সিলিন্ডার পূর্ন করা যাইবে না।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৭। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।