RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৫৮ · দশম পরিচ্ছেদ — দূর্ঘটনা ও তদন্ত
বিধি৫৮

দূর্ঘটনার তদন্ত

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) অ্যাক্টের ধারা ৯(১) এর অধীনে সংশ্লিষ্ট জেলা ম্যাজিষ্ট্রেট বা তাহার অধীনস্থ অন্য কোন ম্যাজিষ্ট্রেট কোন তদন্তকর্য পরিচালনা শুরু করার পূর্বে দূর্ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রধান পরিদর্শক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিতে উক্তরূপ তদন্ত সম্পর্কে অন্যূন ৩ দিনের আগাম লিখিত নোটিশ প্রদান করিবেনঃ

তবে শর্ত থাকে যে, বিশেষ পরিস্থিতিতে, উক্ত ম্যাজিষ্ট্রেট উক্ত সময় অপেক্ষা কম সময়ের নোটিশ প্রদান করিয়া তদন্ত শুরু করিতে পারিবেন।

(২) উপবিধি(১) এর অধীন অনুষ্ঠিতব্য তদন্ত প্রধান পরিদর্শক বা তাঁহার প্রতিনিধি উপস্থিত না থাকিতে পারিলে তিনি উক্ত ম্যাজিষ্ট্রেটকে তাহার অপারগতার বিষয় অবিলম্বে জানাইয়া দিবেন এবং অনুরূপভাবে অবস্থিত না হওয়া পর্যন্ত উক্ত ম্যাজিষ্ট্রেট তদন্তকার্য স্থগিত রাখিবেন।

(৩) তদন্তের সময় প্রধান পরিদর্শক বা তাহার প্রতিনিধি দূর্ঘটার সহিত সংশ্লিষ্ট যে কোন ব্যক্তিকে জিঞ্জাসাবাদ করিতে বা সংশ্লিষ্ট কাগজপত্র, সরঞ্জাম বা অন্যান্য জিনিষপত্র পরীক্ষা করিতে পারিবেন এবং উক্ত ব্যক্তি তাঁহার জিঞ্জাসাবাদের উত্তর দিতে বা ক্ষেত্রবিশেষ সংশ্লিষ্ট কাগজপত্র, সরঞ্জাম বা জিনিসপত্রের অধিকারী উহা উপস্থাপন করিতে বাধ্য থাকিবেন।

(৪) এই বিধির অধীন অনুষ্ঠেয় তদন্তকার্য দূর্ঘটনা সংঘটিত হওয়ার ত্রিশ দিনের মধ্যে সম্পন্ন করিতে হইবে এবং তদন্তকারী ম্যাজিষ্ট্রেট দূর্ঘটনার কারন এবং পরিস্থিতি বর্ননা করিয়া তদন্ত সমাপনের ১৫ দিনের মধ্যে তদন্তের একটি প্রতিবেদন সরকার ও প্রধান পরিদর্শকের নিকট প্রেরন করিবেন।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৮। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।