RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৩৫ · পঞ্চম পরিচ্ছেদ — সিলিন্ডার পর্যবেক্ষন ও পরীক্ষন
বিধি৩৫

ব্যবহার অনুপযোগী সিলিন্ডার বিনষ্টকরন ইত্যাদি

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) কোন সিলিন্ডার গ্যাস উৎপাদরেন ব্যবহৃত হইয়া থাকিলে উহা বিধি ৩৪ এর অধীনকৃত পর্যবেক্ষণ বা পরীক্ষণে ব্যবহার অনুপযোগী বলিয়া নির্ধারিত হইলে সিলিন্ডারটিকে এইরূপ খন্ড খন্ড করিয়া প্রতিটি খন্ড চ্যাপ্টা বা বিকৃত বা রূপান্তরিত করিতে হইবে যেন উক্ত খন্ডগুলি ঝালাই বা অন্য কোনভাবে পরষ্পর যুক্ত করিয়া একটি নতুন সিলিন্ডার প্রস্তুত করা না যায়।

(২) কোন সিলিন্ডার উপবিধি(১) এর অধীনে বিনষ্ট করা হইলে বিনষ্ট করার বিষয়টি বিধি ২৫ এর অধীন সংরক্ষনীয় রেকর্ডে লিপিবদ্ধ করিতে হইবে এবং বিনষ্ট করার পর এক বৎসরকাল নথিটি সংরক্ষন করিতে হইবে, বিনষ্টকৃত সিলিন্ডারের বিবরন প্রতিবৎসর জানুয়ারী, মে ও সেপ্টেম্বর মাসের পহেলা তারিখে বা তৎপূর্বে লিখিতভাবে প্রধান পরিদর্শকের নিকট প্রেরন করিতে হইবে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১১। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।