RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৪৩ · অষ্টম পরিচ্ছেদ — লাইসেন্স
বিধি৪৩

লাইসেন্সের দরখাস্ত ইত্যাদি

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) লাইসেন্স পাইতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তি, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে ৪-এ উল্লিখিত লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের নিকট নিম্নবর্নিত ফরমে দরখাস্ত করিবেন, যথাঃ-

(ক) সিলিন্ডার আমদানী লাইসেন্সের জন্য ‘খ’ ফরমে;

(খ) সিলিন্ডারে গ্যাস ভর্তি বা গ্যাসপূর্ন সিলিন্ডার অধিকারে রাখার লাইসেন্সের জন্য ‘গ’ ফরমে।

(২) প্রতিটি দরখাস্তের সহিত তফসিল-৪ এ বর্ণিত ফিস “৬৫-কর ব্যতীত বিবিধ প্রাপ্তি, বিস্ফোরক বিভাগ” খাতে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী ট্রেজারীতে জমা দিয়া উক্ত চালানের মুল কপি দাখিল করিতে হইবে।

(৩) সিলিন্ডারে গ্যাস ভর্তি করার জন্য বা গ্যাসপূর্ন সিলিন্ডার অধিকারে রাখার জন্য লাইসেন্স পাইতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তি উপবিধি(১) এ উল্লিখিত দরখাস্তের সহিত নিম্নবর্ণিত তথ্যাদি সম্বলিত নমশার তিনটি অনুলিপি দাখিল করিবেনঃ-

(ক) প্রস্তাবিত প্রাংঙ্গনের পারিপার্শ্বিক চিত্রসহ অবস্থান ও নির্মান পরিকল্পনার চিত্র,

(খ) উক্ত প্রাঙ্গন ও উহাতে অবস্থিত সুবিধাদির নিরাপত্তা বিধানের জন্য এই বিধিমালার প্রযোজ্য বিধানাবলী পালনের পরিকল্পনা।

(৪) কোন ক্ষেত্রে প্রধান পরিদর্শক ব্যতীত অন্য কোন কর্মকর্তা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ হইলে, লাইসেন্স প্রদানের পূর্বে উপবিধি(৩) এ উল্লিখিত নকশঅ প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।

(৫) উপবিধি(১) এর অধীন দাখিলকৃত দরখাস্ত বিবেচনান্তে উহা অনুমোদনযোগ্য মনে করিলে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ নিম্নবর্নিত ফরমে লাইসেন্স প্রদান করিবেন, যথাঃ-

(ক) সিলন্ডার আমদানীর জন্য ‘ঘ’ ফরমে;

(খ) সিলিন্ডার গ্যাস ভর্তির জন্য ‘ঙ’ ফরমে;

(গ) গ্যাসপূর্ন সিলিন্ডার অধিকারে রাখার জন্য ‘চ’ ফরমে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৪। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।