RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ২২ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি২২

গ্যাসের বিশুদ্ধতা

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) সিলিন্ডারে যে গ্যাস ভর্তি করা হইবে উহাতে এমন কোন পদার্থ থাকিবে না যাহা সিলিন্ডারকে ক্ষয় করিতে পারে বা উহার সাথে মিশিয়া বিস্ফোরক পদার্থ গঠন করিতে পারে বা গ্যাসের রাসায়নিক পরিবর্তন ঘটাইতে পারে।

(২) উক্ত গ্যাস যথাসম্ভব জলীয় বাষ্পমুক্ত থাকিবে এবং কোন জলীয় বাষ্প থাকিলে যেন উহাকে ০° সেঃ তাপে শীতল করা হইলে জলীয় অংশ পৃথক না হয়।

(৩) সিলিন্ডারে কার্বন মনোক্সাইড, কোস গ্যাস, হাইড্রোজেন বা মিথেন ভর্তি করার পূর্বে উক্ত গ্যাসকে হাইড্রোজেন সালফাইড বা অন্যান্য গন্ধক জাতীয় পদার্থ হইতে যতদুর সম্ভব মুক্ত করিতে হইবে এবং সাধারনত তাপ ও চাপে, উক্ত গ্যাসের আর্দ্রতা হইবে প্রতি ঘন মিটারে ০.০২ গ্রাম অপেক্ষা কম।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৮। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।