সিলিন্ডার মজুদ
(১) চুল্লি, অগ্নিশিখা বা তাপের অন্য যে কোন উৎস হইতে এমন দুরত্বে এবং শুষ্ক বায়ু চলাচলের পথবিশিষ্ট, আচ্ছাদিত ও সহজগম্য স্থানে গ্যাসপূর্ন সিলিন্ডার মজুদ করিতে হইবে যেন উক্ত স্থান মজুদকৃত সিলিন্ডারের জন্য ক্ষতিকর তাপের প্রভাবমুক্ত থাকে।
(২) মজুদাগার অদাহ্য পদার্থ দ্বারা তৈরী হইতে হইবে।
(৩) আনুভূমিক অবস্থায় রাখা কোন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস- সিলিন্ডার বা দ্রবীভূত গ্যাস-সিলিন্ডারের উপর আনুভূমিক অবস্থায় অনুরূপ অন্য কোন সিলিন্ডার রাখা চলিবে না।
(৪) প্রজ্বলনীয় গ্যাসপূর্ন সিলিন্ডার ও বিষাক্ত গ্যাসপূর্ন সিলিন্ডার পরস্পর পৃথকভাবে এবং অন্যান্য গ্যাসপূর্ন সিলিন্ডার হইতে দুরে রাখিতে হইবে বা দেওয়াল দ্বারা বিচ্ছিন্ন অবস্থায় রাখিতে হইবে।
(৫) সিলিন্ডার এমন অবস্থায় মজুদ করা যাইবে না যাহাতে উহা ক্ষয়প্রাপ্ত হইতে পারে।
(৬) কোন দাহ্য পদার্থের সাথে গ্যাসপূর্ন সিলিন্ডার একত্রে মজুদ করা যাইবে না।
(৭) শূন্য সিলিন্ডার গ্যাসপূর্ন সিলিন্ডার হইতে পৃথকভাবে রাখিতে হইবে এবং উভয়ের ভালভ দৃঢ়ভাবে বন্ধ রাখিতে হইবে।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৭। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।