ভালভ
(১) প্রত্যেকটি সিলিন্ডারে একটি কার্যোপযোগী ভাল্ভ সংযুক্ত থাকিবে যাহা প্রাসংঙ্গিক স্টান্ডার্ড স্পেসিফিকেশনের সহিত সামঞ্জস্যপূর্ণ হইবে।
(২) কার্বন-ডাই-অক্সাইড সিলিন্ডারের ভাল্ভের সহিত বিধি ৬ এ উল্লিখিত ধরনের একটি সেফটি রিলিফ ব্যবস্থা সংযুক্ত থাকিবে যাহা প্রতি সেন্টিমিটারে ২০০ কিলোগ্রাম (কেজি) চাপে ফাটিয়া যাইবে।
(৩) প্রজ্বলনীয় গ্যাস সিলিন্ডার ভালভের নির্গমন পথের সহিত এইরূপ একটি প্যাচকাট স্ক্র্রু সংযুক্ত থাকিবে যাহা বাম দিকে ঘুরাইয়া আঁটা যায়।
(৪) প্রজ্বলনীয় গ্যাস সিলিন্ডার ব্যতীত অন্যান্য সিলিন্ডারের ভালভের নির্গমন পথে এইরূপ একটি প্যাঁচকাটা স্ক্রু থাকিবে যাহা ডান দিকে ঘুরাইয়া আঁটা যায়।
(৫) ভালভটি সিলিন্ডারের গলায় প্যাঁচ দিয়া এইরূপ আটকান থাকিবে, যেন উহা সিলিন্ডারের সহিত স্থায়ীভাবে সংযুক্ত না থাকে, প্রয়োজনের সময় খোলা যায় এবং উহাকে সিলিন্ডারের সহিত সংযুক্ত করিবার জন্য উহাদের মধ্যবর্তী স্থানে অন্য কোন পদার্থ লাগান না হয়।
(৬) স্পেন্ডেল চালিত ভালভ এইরূপ হইবে যেন ভালভটি সিলিন্ডারের সহিত সংযুক্ত অবস্থায় চালু থাকিলে উক্ত স্পেন্ডেল ভালভ হইতে আলাদা করা না যায়।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৩। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।