বিধি৪৯
লাইসেন্স মঞ্জুর, সংশোধন ইত্যাদির আবেদন প্রত্যাখ্যান
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ লাইসেন্স মঞ্জুর, সংশোধন বা নবায়নের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহন করিলে উহার কারন লিপিবদ্ধ করিবে এবং আবেদনকারীকে লিখিতভাবে উক্ত কারন ও সিদ্ধান্ত অবহিত করিবে।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৬। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।