সংজ্ঞা
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়-
(ক) “অ্যাক্ট” অর্থ Explosives Act,1884 (IV of 1884);
(খ) “উদস্থিতি পরীক্ষন” অর্থ কোন সিলিন্ডারের পরীক্ষা চাপের সমপরিমান জলচাপ প্রয়োগ করিয়া উক্ত সিলিন্ডারের যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষা;
(গ) “উদস্থিতি প্রসারণ পরীক্ষণ” অর্থ উদস্থিতি পরীক্ষণের মাধ্যমে কোন সিলিন্ডারের স্থায়ী প্রসারণ নির্ণয় করা;
(ঘ) “কার্যচাপ” অর্থ,-
(অ) তরলযোগ্য গ্যাসের ক্ষেত্রে,গ্যাস তরলীকৃত হওয়ার পর উক্ত তরল হইতে সৃষ্ট সম্পৃক্ত বাস্প (Saturatcd vapour) কর্তৃক, ৬৫ সেঃ তাপমাত্রায়, সিলিন্ডারে প্রযুক্ত চাপ এবং;
(আ) স্থায়ী গ্যাসের ক্ষেত্রে, উক্ত গ্যাস কর্তৃক ১৫ সেঃ তাপমাত্রায়, সিলিন্ডারে প্রযুক্ত চাপ;
(ঙ) “গ্যাসপূর্ণ সিলিন্ডার” অর্থ এমন সিলিন্ডারে যাহাতে স্থায়ী গ্যাস, তরলযোগ্য গ্যাস বা দ্রবীভূত গ্যাস এইরূপ ভর্তি করা হইয়াছে যে, গ্যাস পূর্ণ অবস্থায় উক্ত সিলিন্ডারের অভ্যন্তর ভাগের প্রতি বর্গ সেন্টিমিটারে উক্ত গ্যাস, ৫০° সেঃ তাপমাত্রায়, গজের মাপে অন্যূন ২ কিলোগ্রাম চাপ প্রয়োগ করে;
(চ) “গ্যাস ভর্তি করা” অর্থ কোন সিলিন্ডারে এমনভাবে স্থায়ী গ্যাস, তরলযোগ্য গ্যাস বা দ্রবীভূত গ্যাস ভর্তি করা যাহাতে উক্ত গ্যাস ভর্তির সময় সিলিন্ডারের অভ্যন্তর ভাগের প্রতি বর্গ সেন্টিমিটারে, ৫০° সেঃ তাপমাত্রায়, গেজের মাপে অন্যূন ২ কিলোগ্রাম চাপ প্রয়োগ করে;
(ছ) “গ্যাস ভর্তি করা” বা “সিলিন্ডার” অর্থ অন্যূন ৫০০ মিলিমিটার কিন্তু অনুর্ধ ১০০০ লিটার জল ধারনক্ষমতা সম্পন্ন কোন আবদ্ধ ধাতব আধার যাহা গ্যাস মজুদ বা পরিবহনের কাজে ব্যবহৃত হয়;
(জ) “জলধারণ ক্ষমতা” অর্থ ১৫ সেঃ তাপমাত্রায় লিটারের হিসাবে জলধারণ ক্ষমতা;
(ঝ) “টেয়ার ওজন” অর্থ-
(অ) দ্রবীভূত এ্যাসিটিলিন সিলিন্ডার -এর ক্ষেত্রে, সিলিন্ডারের সহিত স্থায়ীভাবে সংযুক্ত আনুসংগিক যন্ত্র সমূহ, ভালভ, সেফটি রিলিফ ব্যবস্থা, ছিদ্রময় পদার্থ (porous mass) এ্যাসিটিলিন দ্রবীভূত করার জন্য প্রয়োজনীয় পরিমাণ দ্রাবক এবং বায়ু মন্ডলীয় চাপে ১৫ সেঃ তাপ মাত্রায় সংশ্লিষ্ট দ্রাবককে সম্পৃক্ত করিতে পারে এমন এ্যাসিটিলিন গ্যাসের ওজনসহ এ্যাসিটিলিন সিলিন্ডারের ওজন;
(আ) তরলযোগ্য গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে, সিলিন্ডারের সহিত স্থায়ীভাবে সংলগ্ন যন্ত্র বা ফিটিংস ও ভালভের ওজনসহ সিলিন্ডারের ওজন;
(ই) স্থায়ী গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে, সিলিন্ডারের সহিত স্বায়ীভাবে সংযুক্ত যন্ত্রপাতি বা ফিটিংস এর ওজনসহ সিলিন্ডারের ওজন;
(ঞ) “তফসিল” অর্থ এই বিধিমালায় কোন তফসিল;
(ট) “তরলযোগ্য গ্যাস” অর্থ সেই গ্যাস যাহা (-) ১০° সেঃ বা তদূর্ধ তাপমাত্রায় চাপ প্রয়োগের ফলে তরলে পরিণত হয় এবং ৩০° সেঃ তাপমাত্রায় স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপে (৭৬০ মিঃ মিঃ মার্কারী) সম্পূর্নভাবে বাস্পে পরিণত হয়;
(ঠ) “ধারা” অর্থ অ্যাক্টের কোন section
(ড) “নিরপেক্ষ পরিদর্শসকারী” অর্থ এই বিধিমালায় উদ্দেশ্য পূরণকল্পে, প্রধান পরিদর্শক কর্তৃক নিরপেক্ষ পরিদর্শনকারী বলিয়া স্বীকৃত কোন ব্যক্তি বা সংস্থা, তবে সিলিন্ডার নির্মাতা অথবা তাহার অধীনস্থ কোন ব্যক্তি বা সংস্থা ইহার অন্তর্ভূক্ত হইবেন না;
(ঢ) “পরীক্ষা চাপ” অর্থ উদস্থিতি পরীক্ষন বা উদস্থিতি প্রসারণ পরীক্ষনে প্রযুক্ত চাপ।
(ণ) “ পূরণ অনুপাত” অর্থ ১৫° সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন সিলিন্ডারে যে পরিমাণ তরলযোগ্য গ্যাস পূরণ করা যায় সেই পরিমাণ গ্যাসের ওজন ও উক্ত তাপমাত্রায় উক্ত সিলিন্ডারে যে পরিমাণ পানি রাখা যায় সেই পরিমান পানির ওজনের অনুপাত;
(ত) “প্রজ্বলনীয় গ্যাস” অর্থ এমন গ্যাস যাহা বায়ুর সহিত মিশ্রিত হইলে এবং উক্ত মিশ্রনটি একটি প্রজ্বলনীয় (flammable) পদার্থে পরিনত হয়;
(থ) “প্রধান পরিদর্শক” অর্থ Chief Inspector of Explosives in Bangladesh;
(দ) “ফরম” অর্থ তফসিল ১ এ বিধৃত কোন ফরমে;
(ধ) “বিষাক্ত গ্যাস” অর্থ এমন গ্যাস যাহা মানুষের শরীরে প্রবেশ করিলে বা মানুষের শরীরের ত্বকের সংস্পর্শে আসিলে মানুষের মৃত্যু ঘটাইতে বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হইতে পারে;
(ন) “ব্যক্তি” বলিতে কোন ব্যক্তিসংঘ, ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানী এবং সংবিধিবদ্ধ সংস্থাও উহার অন্তর্ভূক্ত হইবে;
(প) “ লাইসেন্স” অর্থ বিধি ৪৩(৫) এর অধীনে প্রদত্ত কোন লাইসেন্স;
(ফ) “ ষ্টান্ডার্ড স্পেসিফিকেশন” অর্থ বৃটিশ ষ্টান্ডার্ডস ইন্সটিটিউশন বা এই বিধিমালার উদ্দেশ্যে পুরনকল্পে, প্রধান পরিদর্শক কর্তৃক স্বীকৃত অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত স্পেসিফিকেশন;
(ব) “স্থায়ী গ্যাস” অর্থ এইরূপ গ্যাস যাহাকে (-) ১০° সেন্টিগ্রেডের অধিক তাপমাত্রায় কোন চাপ প্রয়োগের মাধ্যমে তরলে পরিনত করা যায় না।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।