বিধি৫৩
লাইসেন্স উপস্থাপন ইত্যাদি
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
(১) বিধি ৫৫ এ উল্লিখিত কোন কর্মকর্তা কোন লাইসেন্স তলব করিলে লাইসেন্সধারী বা উক্ত লাইসেন্স এর বলে পরিচালিত কর্মকান্ডের ভারপ্রাপ্ত ব্যক্তি লাইসেন্স বা উপবিধি(২) এর অধীন উহার একটি প্রামানিক অনুলিপি উপস্থাপন করিবেন।
(২) লাইসেন্সধারীর আবেদনক্রমে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ লাইসেন্সের প্রামানিক অনুলিপি প্রদান করিতে পারে, যদিঃ-
(ক) প্রতিটি অনুলিপির জন্য মুল লাইসেন্স ফিসের অর্ধেক ফিস প্রদান করা হয়; এবং
(খ) সংশ্লিষ্ট অনুমোদিত নকশার অনুলিপি দাখিল করা হয়।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৭। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।