RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ১১ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি১১

সিলিন্ডারের লেবেল

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) প্রত্যেক সিলিন্ডারে সুস্পষ্টভাবে এবং সিলিন্ডারের সহজে দৃশ্যমান স্থানে গ্যাস ভর্তিকারী ব্যক্তির নাম, ঠিকানা ও গ্যাসের নাম এবং গ্যাস বিষাক্ত বা প্রজ্বলনীয় কিনা তাহার একটি লেবেল লাগাইতে হইবে।

(২) গ্যাসপূর্ন সিলিন্ডারের লেবেলে নিম্নলিখিত সতর্কবানী লাগাইতে হইবে, যেমনঃ-

সতর্কবানীঃ

(ক) সিলিন্ডারের রং পরিবর্তন করা যাইবে না;

(খ) সিলিন্ডারের সন্নিকটে কোন প্রজ্বলনীয় পদার্থ মজুদ করা যাইবে না;

(গ) তৈল বা অনুরূপ পিচ্ছিলকারক পদার্থ সিলিন্ডার-সংলগ্ন যন্ত্রাংশে বা ভালভে ব্যবহার করা যাইবে না;

(ঘ) সিলিন্ডারে কৃত উদস্থিতি পরীক্ষন বা উদস্থিতি সম্প্রসারন পরীক্ষনের পরবর্তী পরীক্ষন তারিখ অতিক্রান্ত হইয়া থাকিলে ঐ সিলিন্ডার হস্তান্তর বা গ্রহন করা যাইবে না।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৫। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।