RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ১৩ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি১৩

জোড় দেওয়া বা ঝালাই করা সিলিন্ডারের মেরামত

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) জোড় দেওয়া বা ঝালাই করা সিলিন্ডারের জোড় বা ঝালাইয়ের দাগ ব্যতীত অন্য কোথাও ছিদ্র দেখা দিলে তাহা মেরামত বা ব্যবহার করা যাইবে না।

(২) জোড় দেওয়া বা ঝালাই করা সিলিন্ডারের জোড় বা ঝালাই স্থানে ফাটল বা গর্ত বা ছিদ্র ধরা পড়িলে উহা মেরামত করা যাইতে পারে, যদি-

(ক) ঘষিয়া, মশৃন করিয়া, খোদলাইয়া বা অন্য কোন প্রক্রিয়ায় উক্ত ফাটল বা পর্ত দূর করা যায়;

(খ) সনদপ্রাপ্ত ঝালাইকার কর্তৃক নিম্নোক্ত উপায়ে উক্ত গর্ত, ফাটল বা ছিদ্র করা হয়ঃ-

(অ) মূল জোড়-মুখ হাতুড়ী পেটানো হইয়া থাকিলে হাতুড়ী পেটানো;

(আ) মূল জোড় ঝালাই করা থাকিলে ঝালাইকরন;

(ই) মেরামতের পর সিলিন্ডারের যথাযথ তাপ-প্রক্রিয়া প্রয়োগ;

(ঈ) সিলিন্ডার প্রস্তুতের পর যদি উহার রঞ্জন চিত্র গৃহীত হইয়া থাকে, তবে মেরামতের পরে জোড় মুখের রঞ্জন রশ্মি গ্রহন;

(উ) মেরামত ও তাপ-প্রক্রিয় প্রয়োগের পর সিলিন্ডারে উহার প্রস্তুতকালীন সময়ে যে উদস্থিতি পরীক্ষন বা উদস্থিতি প্রসারন পরীক্ষন করা হইয়া ছিল সেই পরীক্ষন।

(৩) কোন সিলিন্ডার মেরামত করা হইয়া থাকিলে কোন ব্যক্তি উপ-বিধি (৪) এর অধীন প্রদত্ত অনুমতি ব্যতিরেকে উহাতে পুনরায় গ্যাস ভর্তি করিবেন না, উক্ত অনুমতি লাভের জন্য উক্ত ব্যক্তি প্রধান পরিদর্শকের নিকটে, মেরামতকারী ও উক্ত মেরামত পরীক্ষনকারী কর্তৃক প্রদত্ত মেরামত ও পরীক্ষনের বিবরনসহ, এই মর্মে একটি প্রত্যয়ন পত্র সংযুক্ত করিবেন যে সিলিন্ডারটি পুনরায় গ্যাস ভর্তির উপযুক্ত।

(৪) উপ-বিধি(৩) এর দাখিলকৃত পত্রে উল্লিখিত মেরামত ও পরীক্ষন সম্পর্কে সন্তুষ্ট হইলে প্রধান পরিদর্শক উক্ত সিলিন্ডারে পুনরায় গ্যাস ভর্তির জন্য লিখিত অনুমতি দিবেন।

(৫) উপ-বিধি(২) এ যাহাই থাকুক না কেন, জোড়যুক্ত এ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডারের জোড়ায় ছিদ্র দেখা দিলে উহা মেরামত করা যাইবে না।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৬। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।