বিধি১৪
কতিপয় ব্যক্তির নিয়োগের উপর বিধি নিষেধ
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
আঠার বৎসরের কম বয়স্ক বা অপ্রকৃতিস্থ কোন ব্যক্তিকে সিলিন্ডারে গ্যাস ভর্তি, কোন যানে গ্যাসপূর্ন সিলিন্ডার বোঝাই বা উহা খালাস বা পরিবহনের কাজে অথবা এই বিধিমালার আওতায় লইসেন্সকৃত কোন প্রাঙ্গনে নিয়োগ করা যাইবে না।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৬। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।