বিধি১৮
সিলিন্ডার নাড়াচাড়া ইত্যাদি
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
(১) নাড়াচাড়া করার সময় সিলিন্ডারের ভার বহনে সক্ষম এইরূপ পর্যাপ্ত অবলম্বনের ব্যবস্থা করিতে হইবে।
(২) সিলিন্ডার নাড়াচাড়া বা পরিবহনের সময় লক্ষ্য রাখিতে হইবে যেন উহার পক্ষে ক্ষতিকর কোন আঘাত উহাতে না লাগে।
(৩) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসপূর্ন সিলিন্ডার বা তরলযোগ্য গ্যাসপূর্ন সর্বদা খাড়াভাবে রাখিতে হইবে এবং এমনভাবে স্থাপন করিতে হইবে যেন উহাতে কোনরূপ ধাক্কা না লাগে।
(৪) উপ-বিধি(৩) এ উল্লিখিত সিলিন্ডার ব্যতীত অন্যান্য সিলিন্ডার আনুভূমিক অবস্থায় রাখা যাইতে পারে এবং উক্তরূপে রাখা হইলে উহা এমনভাবে স্থাপন করিতে হইবে যেন উহা গড়াইয়া না যায়।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৭। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।