বিধি২৫
সিলিন্ডারের মালিক কর্তৃক সংরক্ষনীয় রেকর্ড
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
গৃহস্থালীর কাজে ব্যবহার্য্য সিলিন্ডারের মালিক ব্যতিত অন্যান্য সিলিন্ডারের মালিক, তাহার মালিকাধীন প্রতিটি সিলিন্ডারের জন্য উহা যতদিন কার্যোপযোগী থাকে ততদিন নিম্নবর্নিত তথ্যাদি সম্বলিত একটি রেকর্ড সংরক্ষন করিবেঃ-
(ক) সিলিন্ডার নির্মানকারীর নাম ও সিলিন্ডারের নম্বর;
(খ) যে স্টান্ডার্ড স্পেসিফিকেশন অনুসারে সিলিন্ডার নির্মান করা হইয়াছে তাহার নাম ও নম্বর;
(গ) প্রথম উদস্থিতি পরীক্ষন বা উদস্থিতি প্রসারন পরীক্ষনের তারিখ;
(ঘ) সিলিন্ডার নির্মানকারীর পরীক্ষন ও পরিদর্শন সনদ;
(ঙ) প্রযোজ্য ক্ষেত্রে প্রধান পরিদর্শক কর্তৃক মঞ্জুরকৃত অনুমোদন পত্রের নম্বর ও তারিখ।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৮। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।