সিলিন্ডার পরিবহনে বিধি নিষেধ
(১) গ্যাসপূর্ন সিলিন্ডার কোন দ্বিচক্রযানে পরিবহন করা যাইবে না।
(২) কোন যানে সিলিন্ডার পরিবহনের ক্ষেত্রে সিলিন্ডারের কোন অংশ উক্ত যানের বাহিরে থাকা চলিবে না।
(৩) যানের যে অংশে সিলিন্ডার রাখা হয় সে অংশ কোন ধারাল বস্তু থাকিবে না।
(৪) সিলিন্ডার যাহাতে যানের বাহিরে পড়িয়া না যায় বা যান চলাকালে সিলিন্ডার আঘাতপ্রাপ্ত হইয়া ক্ষতিগ্রস্ত না হয় তদুদ্দেশ্যে সিলিন্ডারকে উক্ত যানে সর্তকতার সহিত স্থাপন ও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহন করিতে হইবে।
(৫) গ্যাসপূর্ন সিলিন্ডার অন্য কোন প্রজ্বলনীয় বা সিলিন্ডার ক্ষয়কারী পদার্থের সহিত একত্রে বহন করা যাইবে না।
(৬) প্রজ্বলনীয় গ্যাসপূর্ন সিলিন্ডার অন্য কোন গ্যাসপূর্ন সিলিন্ডারের সহিত একত্রে পরিবহন করা যাইবে না।
(৭) বিষাক্ত বা ক্ষয়কারী গ্যাসপূর্ন সিলিন্ডার খাদ্য দ্রব্যের সহিত একত্রে পরিবহন করা যাইবে না।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৯। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।