RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৩ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি৩

সিলিন্ডার নির্মাণ

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) প্রধান পরিদর্শকের লিখিত অনুমতি ব্যতিরেকে কোন ব্যক্তি সিলিন্ডার, ভাল্‌ভ ও সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাংশ নির্মাণ করিতে পারিবেন না।

(১ক)প্রধান পরিদর্শক তৎকর্তৃক অনুমোদিতব্য সিলিন্ডারের ধরন এবং স্বীকৃত স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনের তালিকা সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা জানাইয়া দিবেন।

(২) সিলিন্ডার, ভাল্‌ভ ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ নির্মাণ করিতে ইচ্ছুক ব্যক্তি তফসিল-১ এ বিধৃত ফরম ‘ক’ যথাযথভাবে পূরণ করিয়া ও প্রয়োজনীয় তথ্য ও কাগজাদিসহ উহা প্রধান পরিদর্শকের নিকট দাখিল করিবেন।

(৩) উপ-বিধি(২) এর অধীন দাখিলকৃত দরখাস্ত বিবেচনার সুবিধার্থে প্রধান পরিদর্শক দরখাস্তকারীর নিকট যে কোন তথ্য বা কাগজপত্র তলব করিতে পারিবেন এবং দরখাস্তটি বিবেচনান্তে অনুমোদনযোগ্য মনে করিলে উহা তাহার বিবেচনায় যথাযথ শর্তাধীনে অনুমোদন করিয়া দরখাস্তকারীকে একটি অনুমোদন পত্র প্রদান করিবেন।

(৪) সিলিন্ডার বা ভাল্‌ভ বা সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাংশ নির্মাণের অনুমতি লাভের জন্য নিম্নোক্ত ফি প্রদান করিতে হইবে, যথাঃ-

(ক) সিলিন্ডার নির্মাণের জন্য ১০,০০০ টাকা; এবং

(খ) ভালভ নির্মানের জন্য ১,০০০ টাকা।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৩। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।