পরিবহনকালে ভালভ রক্ষা
(১) সিলিন্ডারের পরিবহনকালে যদি ইহা কোন বাক্সে প্যাকিং করা না হয় তাহা হইলে ভালভের নিরাপত্তা বিধানকল্পে উপবিধি (২) ও (৩) এ বর্নিত বিধান অনুসারে করিতে হইবে।
(২) সিলিন্ডারের ভালভ যদি সিলিন্ডারে এমনভাবে সংযুক্ত থাকে যে সিলিন্ডার পরিবহনকালে ভালভের উপর কোন বর্হিচাপ পড়িতে পারে তাহা হইলে ধাতব টুপি, ধাতব আবরন বা ধাতব আংটি বা ঝাজরির সাহায্যে ভালভটিকে এমনভাবে রক্ষার ব্যবস্থা করিতে হইবে যেন উক্ত টুপি, আবরন, আংটি বা ঝাজড়ি ভালভের সংস্পর্শে না আসে।
(৩) সিলিন্ডারের ভালভ রক্ষার উদ্দেশ্যে উপবিধি(২) অনুসারে ধাতব টুপি বা ধাতব আবরন ব্যবহার করা হইলে, হাইড্রোজেন সায়ানাইড, ফসজিন, সাইনোজেন ক্লোরাইড বা অনুরূপ বিষাক্ত গ্যাসপূর্ন সিলিন্ডার ছাড়া অন্যান্য গ্যাসপূর্ন সিলিন্ডারের ক্ষেত্রে, উক্ত টুপি বা আবরনে একটি বায়ু নির্গমন পথ থাকিতে হইবে যাহাতে টুপি বা আবরনের মধ্যে গ্যাসের চাপ সৃষ্টি হইতে না পারে, এবং হাইড্রোজেন সায়ানাইড, ফসজিন, সাইনোজন, সাইনোজেন ক্লোরাইড বা অনুরূপ বিষাক্ত গ্যাসপূর্ন সিলিন্ডারের ক্ষেত্রে গ্যাস রোধী (gas tight) ধাতব টুপি বা আবরন ব্যবহার করিতে হইবে।
(৪) উপবিধি (১),(২) ও (৩) এর বিধানসমুহ চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার্য্য অনধিখ ৫ লিটার জলধারন ক্ষমতাসম্পন্ন সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১০। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।