বিধি৩১
ছিদ্রযুক্ত সিলিন্ডার
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
(১) কোন ব্যক্তি ছিদ্রযুক্ত গ্যাসপূর্ন সিলিন্ডার পরিবহনকারীর নিকট সরবরাহ করিবেন না।
(২) প্রজ্বলনীয় বা বিষাক্ত গ্যাসপূর্ন সিলিন্ডার পরিবহনের সময় উহাতে ছিদ্র পরিলক্ষিত হইলে, সিলিন্ডারটি তাৎক্ষনিকভাবে আগুনের উৎস হইতে দুরে কোন ফাঁকা জায়গায় অপসারন করিতে হইবে এবং পরিবহনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি প্রয়োজনীয় পরামর্শের জন্য সংগে সংগে অবস্থা বিশেষে গ্যাস পুরনকারী বা সিলিন্ডারের মালিককে বিষয়টি অবহিত করিবেন, এবং উক্তরূপ সংবাদ পাওয়ার সংগে সংগে উক্ত পুরনকারী বা মালিক প্রয়োজনীয় নিরাপত্তামুলক ব্যবস্থা গ্রহন করিবেন।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১০। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।