হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৩২ · পঞ্চম পরিচ্ছেদ — সিলিন্ডার পর্যবেক্ষন ও পরীক্ষন
বিধি৩২
সিলিন্ডারের পর্যাবৃত্ত পর্যবেক্ষন, পরীক্ষন
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
(১) সিলিন্ডারের গঠন ও ইহাতে ভর্তিযোগ্য গ্যাসের প্রকৃতি ভেদে প্রধান পরিদর্শক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারন করিয়া দিবেন যে কতদিন অন্তর সিলিন্ডারে কি ধরনের পরীক্ষন ও পর্যবেক্ষনের প্রয়োজন হইবে এবং পরীক্ষন চাপের মাত্রা কত হইবে।
(২) উপবিধি(১) এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষিত না হইলে কোন সিলিন্ডারে গ্যাস ভর্তি করা যাইবে না।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১০। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।