RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৩৩ · পঞ্চম পরিচ্ছেদ — সিলিন্ডার পর্যবেক্ষন ও পরীক্ষন
বিধি৩৩

সিলিন্ডার পরীক্ষা কেন্দ্রের অনুমোদন

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত পরীক্ষণ কেন্দ্র ব্যতীত অন্য কোন স্থানে সিলিন্ডার পরীক্ষা করা বা করানো যাইবে না।

(২)সিলিন্ডার পরীক্ষণ কেন্দ্রের জন্য অনুমোদন লাভে ইচ্ছুক ব্যক্তি প্রধান পরিদর্শকের নিকট পরীক্ষা কেন্দ্রের স্থান উল্লেখ পূর্বক দরখাস্ত করিবেন এবং উক্ত স্থানে তফসিল-৩ এ উল্লেখিত সুবিধাদি থাকিলে প্রধান পরিদর্শক দরখাস্তকারীকে এতদুদ্দেশ্যে একটি লিখিত অনুমোদন পত্র প্রদান করিবেন।

(৩) সিলিন্ডার পরীক্ষণ কেন্দ্রের অনুমোদন লাভের জন্য ৫,০০০ টাকা ফি প্রদান করিতে হইবে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১০। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।