কতিপয় ক্ষেত্রে সিলিন্ডারে গ্যাস ভর্তি ইত্যাদিতে লাইসেন্স অপ্রয়োজনীয়
নিম্নবর্নিত ক্ষেত্রে বিধি ৩৯ এ উল্লিখিত লাইসেন্স প্রয়োজন হইবে না, যথাঃ-
(ক) গবেষনা বা পরীক্ষা - নিরীক্ষা বা শ্বাসক্রিয়ায় সহায়তার উদ্দেশ্যে এক সিলিন্ডার হইতে অন্য সিলিন্ডারে গ্যাস ভর্তিকরন;
(খ) এই বিধিমালার বিধান অনুসারে পরিবহনের উদ্দেশ্যে পরিবহনকারী বা তাহার প্রতিনিধি কর্তৃক গ্যাসপূর্ন সিলিন্ডার অধিকারে রাখা;
(গ) নিম্নোক্ত যে কোন প্রকার ও পরিমানের গ্যাসপূর্ন সিলিন্ডার অধিকারে রাখাঃ-
(অ) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে, অনধিক ১০০ কিলোগ্রাম গ্যাস;
(আ) দ্রবীভূত এ্যাসিটিলিন গ্যাসের ক্ষেত্রে ১০ টি গ্যাসপূর্ন সিলিন্ডার;
(ই) উপদফা(অ) এবং (আ) তে উল্লিখিত গ্যাস ব্যতীত অন্য কোন প্রজ্বলনীয় কিন্তু অবিষাক্ত গ্যাসের ক্ষেত্রে, অনধিক ১০০ কিলোগ্রাম যাহা অনধিক ১০ টি সিলিন্ডারে রাখা যাইতে পারে;
(ঈ) যে কোন বিষাক্ত গ্যাসের ক্ষেত্রে, অনধিক ৫টি গ্যাসপূর্ন সিলিন্ডার;
(উ) প্রজ্বলনীয় নয় এবং বিষাক্ত নয় এইরূপ গ্যাসের ক্ষেত্রে, অনধিক ২০টি গ্যাসপূর্ন সিলিন্ডার।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৪। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।