RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৪৮ · অষ্টম পরিচ্ছেদ — লাইসেন্স
বিধি৪৮

লাইসেন্স নবায়ন

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, ঙ এবং চ ফরমে প্রদত্ত লাইসেন্স নবায়ন করিতে পারিবে এবং এই লাইসেন্স একটা বা তিনটি পঞ্জিকা বৎসরের জন্যও নবায়ন করা যাইতে পারেঃ

তবে শর্ত থাকে যে, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ ক্ষমতা অর্পণ করিলে কোন বিস্ফোরক পরিদর্শক ‘ঙ’ ফরম লাইসেন্স নবায়ন করিতে পারিবেন।

(২) লাইসেন্স নবায়নের উদ্দেশ্যে লাইসেন্সধারী সংশ্লিষ্ট লাইসেন্সের মেয়াদ যে পঞ্জিকা বৎসরে শেষ হয় সেই বৎসরের ২রা ডিসেম্বর বা তৎপূর্বে নিম্নবর্নিত কাগজাদিসহ দরখাস্ত করিবেন, যথাঃ-

(ক) উক্ত লাইসেন্সের মূল কপি এবং সংশ্লিষ্ট অনুমোদিত নকশা;

(খ) এই বিধির উপবিধি(৩) অনুসারে নবায়ন ফিস প্রদানের ট্রেজারী চালানের মূল প্রদেয় হইবে।

(৩) প্রতি পঞ্জিকা বৎসরের জন্য লাইসেন্স নবায়ন করিতে লাইসেন্স মঞ্জুরের সমপরিমান ফিস প্রদেয় হইবে।

(৪) লাইসেন্স নবায়নের দরখাস্ত উপবিধি(২) এ উল্লিখিত সময়ের পরে দাখিল করা হইলে দ্বিগুন নবায়ন ফিস প্রদেয় হইবেঃ

তবে শর্ত থাকে যে, একটানা একাধিক বৎসরের জন্য নবায়নের আবেদন করা হইলে এবং দরখাস্তটি লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার অন্যূন ত্রিশ দিন পূর্বে দাখিল না হইয়া থাকিলে শুধুমাত্র নবায়নের প্রথম বৎসরর জন্য দ্বিগুন ফিস প্রদেয় হইবে।

(৫) উপবিধি (২), (৩) বা (৪) অনুসারে নবায়নের দরখাস্ত দাখিল করা হইলে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ উহা নবায়ন করিয় দিবেন।

(৬) লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের দরখাস্ত লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের নিকট পৌছিলে উক্ত কর্তৃপক্ষ উহা নবায়ন করিবেন না।

(৭) এই বিধির অধীনে লাইসেন্স নবায়নের দরখাস্ত করা হইলে লাইসেন্স নবায়িত না করা পর্যন্ত অথবা নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইয়াছে মর্মে আবেদনকারীকে অবহিত না করা পর্যন্ত লাইসেন্সটি বহাল আছে বলিয়া গন্য হইবে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৫। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।