RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৫০ · অষ্টম পরিচ্ছেদ — লাইসেন্স
বিধি৫০

লাইসেন্স বাতিল ইত্যাদি

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) কোন লাইসেন্সধারী অ্যাক্ট বা এই বিধিমালার কোন বিধি বা লাইসেন্সের কোন শর্ত ভংগ করিলে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করিতে পারিবেঃ

তবে শর্ত থাকে যে, কোন লাইসেন্স বাতিল করার পূর্বে উক্ত লাইসেন্স কেন বাতিল করা হইবে না তাহার কারন দর্শানোর জন্য লাইসেন্সধারীকে অন্তঃত ১০ (দশ) দিনের একটি লিখিত নোটিশ প্রদান করিতে হইবে এবং উক্ত নোটিশে প্রস্তাবিত বাতিলকরনের কারনও উল্লেখ করিতে হইবে।

(২) উপবিধি(১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন ক্ষেত্রে প্রধান পরিদর্শক যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, অ্যাক্ট বা এই বিধিমালার বিধান বা লাইসেন্স এর কোন শর্ত ভংগ হওয়ার ফলে জনসাধারনের নিরাপত্তা বিঘ্নিত হইয়াছে বা হইতে পারে, তাহা হইলে তিনি উক্ত উপবিধির অধীন কারন দর্শানের নোটিশ জারীর পূর্বে বা বিষয়টি নিষ্পন্নাধীন থাকাকালে ও উক্ত লাইসেন্স সাময়িকভাবে বাতিলের আদেশ দিতে পারিবেন, তবে এইরূপ আদেশ ছয় মাসের অধিক বহাল থাকিবে না।

(৩) উপবিধি(১) এর অধীনে প্রদত্ত নোটিশের প্রেক্ষিতে লাইসেন্সধারী কোন বক্তব্য পেশ করিলে উহা বিবেচনান্তে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করিতে বা সাময়িক বাতিলের আদেশ, যদি থাকে, প্রত্যাহার করিতে বা উক্ত লঙ্ঘন সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য লাইসেন্সধারীকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারিবেন।

(৪) গ্যাসপূর্ন সিলিন্ডার অধিকারে রাখার জন্য প্রদত্ত কোন লাইসেন্স উপবিধি(৩) এর অধীনে বাতিল করা হইলে উক্ত বাতিলকরন আদেশে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, বাতিলকরনের সময় বাতিলকৃত লাইসেন্সের অধীনে রক্ষিত উক্তরূপ কোন সিলিন্ডার থাকিলে তৎসম্পর্কে কি ব্যবস্থা গ্রহন করিতে হইবে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিবেন এবং নির্দেশপ্রাপ্ত ব্যক্তি উক্ত নির্দেশ পালনে বাধ্য থাকিবেন।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৬। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।