বিধি৫১
আপীল
গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১
(১) লাইসেন্স মঞ্জুর, সংশোধন বা নবায়নের আবেদন প্রত্যাখ্যানের আদেশ, অথবা লাইসেন্স সাময়িক বাতিল বা বাতিলের আদেশ, কোন বিস্ফোরক পরিদর্শক কর্তৃক প্রদত্ত হইলে উহার বিরুদ্ধে প্রধান পরিদর্শকের নিকট এবং উক্ত আদেশ প্রধান পরিদর্শক কর্তৃক প্রদত্ত হইলে উহার বিরুদ্ধে সরকারের নিকট আপীল করা যাইবে।
(২) বিরোধীয় আদেশ জারীর তারিখের ছয় সপ্তাহের মধ্যে উহার একটি অনুলিপিসহ আপীলের দরখাস্ত দাখিল করিতে হইবে।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৭। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।