RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৫৫ · নবম পরিচ্ছেদ — ক্ষমতা
বিধি৫৫

অ্যাক্টের ৭(১) ধারার অধীন পরিদর্শন, আটক ইত্যাদি ক্ষমতা প্রয়োগকারী কর্মকর্তা

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

নিম্নের ছকের প্রথম কলামে উল্লেখিথ যে কোন কর্মকর্তা উক্ত ছকের দ্বিতীয় কলামে উল্লিখিত এলাকার মধ্যে অ্যাক্টের ধারা ৭(১) এ উল্লেখিত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেনঃ কর্মকর্তা এলাকা

কর্মকর্তাএলাকা
(১) প্রধান পরিদর্শক, বিস্ফোরক পরিদর্শক, সহকারী বিস্ফোরক পরিদর্শক।সমগ্র বাংলাদেশ
(২) সমস্ত জেলা ম্যাজিষ্ট্রেটস্ব-স্ব জেলা
(৩) জেলা ম্যাজিষ্ট্রেটের অধীনস্থ সকল ম্যাজিষ্ট্রেটস্ব-স্ব অধিক্ষেত্র
(৪) পুলিশ কমিশনার ও তাঁহার অধীন এমন সকল পুলিশ কর্মকর্তা যাহাদের পদমর্যাদা ইন্সপেক্টররের নীচে নহে।সংশ্লিষ্ট মেট্রোপলিটন এলাকা।
(৫) মেট্রোপলিটন এলাকা ব্যতীত অন্যান্য এলাকায়, সকল পুলিশ কর্মকর্তা যাহাদের পদমর্যাদা ইন্সপেক্টরের নীচে নহেঃস্ব-স্ব এলাকা

তবে শর্ত থাকে যে, প্রধান পরিদর্শক, বিস্ফোরক পরিদর্শক বা সহকারী বিস্ফোরক পরিদর্শকের উপদেশ অনুসরন ব্যতিরেকে কোন ম্যাজিষ্ট্রেট বা পুলিশ কর্মকর্তা কোন গ্যাসপূর্ন সিলিন্ডার হইতে গ্যাস অপসারন বা অন্যবিধভাবে ইহাকে নিষ্ক্রীয় করিতে পারিবেন না।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৭। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।