RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৫৯ · একাদশ পরিচ্ছেদ — দন্ড
বিধি৫৯

দন্ড

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) কোন ব্যক্তিঃ-

(ক) বিধি ২৭ এর বিধান লঙ্ঘনক্রমে বিনা লাইসেন্সে গ্যাসপূর্ন সিলিন্ডার আমদানী করিলে, অথবা বিনা লাইসেন্সে বা এই বিধিমালার কোন বিধান বা লাইসেন্সের কোন শর্ত লঙ্ঘনক্রমে সিলিন্ডারে গ্যাস ভর্তি করিলে তিনি অন্যূন দুই বৎসর কিন্তু অনধিক ৫ বৎসর কারাদন্ডে এবং অনধিক ৫০,০০০ টাকা অর্থ দন্ডে ও দন্ডনীয় হইবেন; এবং উক্ত অর্থ দন্ড অনাদয়ী থাকিলে অতিরিক্ত অনধিক ৬ মাস কারাদন্ডে দন্ডনীয় হইবে;

(খ) বিধি ৩৯ এর বিধান লঙ্ঘনক্রমে গ্যাসপূর্ন সিলিন্ডার বিনা লাইসেন্সে অধিকারে রাখিলে তিনি অন্যূন ৬ মাস কিন্তু অনধিক ২ বৎসর কারাদন্ডে এবং অনধিক ২০,০০০ টাকা অর্থ দন্ডে ও দন্ডনীয় হইবেন; এবং উক্ত অর্থ দন্ড অনাদায়ী থাকিলে অতিরিক্ত অনধিক ৩ মাস কারাদন্ডে দন্ডনীয় হইবেন।

(গ) বিধি ২৭ এর বিধান লঙ্ঘনক্রমে বিনা লাইসেন্সে খালি সিলিন্ডার আমদানী করিলে অথবা এই বিধিমালার অন্য কোন বিধান লঙ্ঘন করিলে তিনি অন্যূন তিন মাস কিন্তু অনধিক এক বৎসর কারাদন্ডে এবং অনধিক ১০,০০০ টাকা অর্থ দন্ডের দন্ডনীয় হইবেন এবং উক্ত অর্থ দন্ড অনাদায়ী থাকিলে অতিরিক্ত অনধিক এক মাস কারাদন্ডে দন্ডনীয় হইবেন।

ব্যাখ্যা- এই উপধারার উদ্দেশ্য পুরনকল্পে সিলিন্ডারে গ্যাস ভর্তি বলিতে অ্যাক্টের ধারা ৮(১) এর তাৎপর্যাধীনে বিস্ফোরক তৈরীও (Manuafcturing) অর্ন্তভুক্ত হইবে।

(২) গ্যাসপূর্ন সিলিন্ডার হইতে অ্যাক্টের ৮(১) ধারায় উল্লিখিত ধরনের কোন দূর্ঘটনা ঘটিলে দূর্ঘটাস্থলের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি বা উক্ত সিলিন্ডার কোন যানে বাহিত হইলে সিলিন্ডারের মালিক, বিধি ৫৬(১) লঙ্ঘনক্রমে নোটিশ প্রদানে ব্যর্থ হইলে তিনি অ্যাক্টের ধারা ৮(২) অনুসারে দন্ডনীয় হইবেন।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৯। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।