কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন
বিধি ৫৯ এ উল্লিখিত কোন বিধান বা শর্ত লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোন কোম্পানী হয়, তাহা হইলে উক্ত কোম্পানীর মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোন কর্মকর্তা বা এজেন্ট উক্ত বিধান বা শর্ত লঙ্ঘন করিয়াছেন বলিয়া গন্য হইবে, যদি না তিনি প্রমান করিতে পারেন যে, উক্ত লঙ্ঘন তাঁহার অঞ্জাতসারে হইয়াছে অথবা উক্ত লঙ্ঘন রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।
ব্যাখ্যা- এই ধারায়-
(ক) “কোম্পানী” বলিতে কোন সংবিধিবদ্ধ সংস্থা, বানিজ্য সংস্থা, বানিজ্য প্রতিষ্ঠান, সমিতি বা সংগঠনকেও বুঝাইবে;
(খ) বানিজ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে “পরিচালক” বলিতে কোন অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ১৯। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।