RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
নিরাপত্তা
হোম · নিরাপত্তা · গ্যাস সিলিন্ডার বিধিমালা · বিধি ৭ · দ্বিতীয় পরিচ্ছেদ — সাধারণ নিয়মাবলী
বিধি৭

সিলিন্ডারে বিভিন্ন তথ্য লিখন ইত্যাদি

গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১

(১) স্থায়ী বা তরলযোগ্য গ্যাস ভর্তির জন্য ব্যবহার্য্য সিলিন্ডারে, এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, নিম্নবর্নিত তথ্যাদি লিপিবদ্ধ থাকিবে, যথাঃ-

(ক) সিলিন্ডারের প্রস্তুতকারী ও নিরপেক্ষ পরিদর্শনকারীর নাম নির্দেশক চিহ্ন বা সংক্ষিপ্ত নাম ও সিলিন্ডারের নম্বর (rotation numbe);

(খ) যে স্টান্ডার্ড স্পেসিফিকেশন অনুসারে সিলিন্ডার প্রস্তুত করা হইয়াছে উহার নাম ও নম্বর;

(গ) সিলিন্ডার প্রস্তুত করার সময় বা মেরামতের পর তাপ প্রয়োগের প্রকৃতি নির্দেশক প্রতীক;

(ঘ) যে স্থানে পরীক্ষা করা হয় সেই পরীক্ষা স্থানের নাম প্রয়োগের প্রকৃতি;

(ঙ) উদস্থিতি (hydrostatic) পরীক্ষা বা উদস্থিতি প্রসারন পরীক্ষা, যখন যেটি করা হয়, উহার তারিখ;

(চ) কার্যচাপ (working pressure) এবং পরীক্ষন চাপ (test pressure);

(ছ) গ্যাস ভর্তির পূর্বে সিলিন্ডারের ওজন;

(জ) জল ধারন ক্ষমতা।

(২) উপ-বিধি(১) এ উল্লেখিত তথ্যাদি সিলিন্ডারের সহজে দৃশ্যমান কোন অংশে সুষ্পষ্ট ও স্থায়ীভাবে লিপিবদ্ধ করিতে হইবে এবং এতদুদ্দেশ্যে সীল লাগান, খোদাই করা বা অন্য কোন উপযুক্ত পদ্ধতি অবলম্বন করা যাইতে পারেঃ

তবে শর্ত থাকে যে উক্তরূপ কোন পদ্ধতি অবলম্বনের ফলে সিলিন্ডারের ক্ষতি হওয়ার আশংকা থাকিলে সংশ্লিষ্ট তথ্য ভালভের নীচে সিলিন্ডারের গলায় একটি ধাতব আংটার উপরে লিপিবদ্ধ করা যাইতে পারেঃ

আরও শর্ত থাকে যে, সিলিন্ডার প্রস্তুতকারীর নাম সিলিন্ডারের তলদেশেও লেখা যাইতে পারে।

তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৪। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।