ভালভের চিহ্ন
ভালভে ছাপ মারিয়া খোদাই করিয়া বা অনুরূপ অন্য কোন পদ্ধতি অবলম্বন করিয়া স্পষ্ট ও স্থায়ীভাবে নিম্নবর্নিত তথ্যাদি লিপিবদ্ধ করিতে হইবে, যথাঃ-
(ক) যে স্টান্ডার্ড স্পেসিফিকেশন অনুসারে ভালভ প্রস্তুত করা হইয়াছে উহার নাম ও নম্বর;
(খ) যে স্থানে উহা প্রস্তুত করা হইয়াছে উহার নাম ও প্রস্তুত করার বৎসর;
(গ) প্রস্তুতকারীর প্রতীক বা সংক্ষিপ্ত নাম;
(ঘ) কার্য চাপ;
(ঙ) যে গ্যাসের জন্য ভালভ ব্যবহার করা যাইবে সেই গ্যাসের নাম বা রাসায়নিক প্রতীক;
(চ) ভালভের নির্গমন পথে প্যাঁচ কাটা স্ক্রু কোন দিকে ঘুরাইয়া আঁটা যায় তাহা নির্দেশক চিহ্ন;
(ছ) নিরপেক্ষ পরিদর্শনকারীর নাম বা প্রতীক;
(জ) সিলিন্ডারের ডিপ পাইপ ( dip pipe) সংযুক্ত থাকিলে সিলিন্ডার ও ভালভের মধ্যবর্তী স্থানে একটি আলাদা ধাতব আংটায় উক্ত পাইপ সংযুক্তির নির্দেশক চিহ্ন ও পাইপের দৈর্ঘ্য।
তথ্যসূত্র: গ্যাস সিলিন্ডার বিধিমালা, ১৯৯১ — Explosives Act, 1884 (IV of 1884)-এর section 5, 7, 9(4) ও 9A-এর অধীন প্রণীত; PDF-এর পৃষ্ঠা ৪। মূল পাঠ (PDF)। হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬।