RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২০৭

অংশগ্রহণকারী কমিটির সভা

২টি বিধি

পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় ২০০৬-এর পর কোনো পরিবর্তন হয়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

২০৭৷ (১) ধারা ২০৬ এর অধীন কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করা ও তত্সম্পর্কে আলোচনা ও মত বিনিময়ের জন্য অংশগ্রহণকারী কমিটি প্রতি দুই মাসে অন্ততঃ একবার সভায় মিলিত হইবে৷

(২) অংশগ্রহণকারী কমিটির প্রত্যেক সভার কার্যবিবরণী, সভা অনুষ্ঠানের সাত দিনের মধ্যে, শ্রম পরিচালক ও সালিসের নিকট প্রেরণ করিতে হইবে৷

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২০৭ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ · এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
বিধি ১৯৫

সভার নোটিস ও কার্যবিবরণী

(১) সাত দিনের সময় প্রদান করিয়া অংশগ্রহণকারী কমিটির সভার নোটিস জারি করিতে হইবে, তবে জরুরি সভা অনুষ্ঠানের ক্ষেত্রে ২৪ ঘন্টার নোটিস প্রদান করা যাইবে।

(২) অংশগ্রহণকারী কমিটির সকল প্রতিবেদন ও সভার কার্যবিবরণীর কপি সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যৌথ দরকষাকষি প্রতিনিধি, কমিটিতে প্রতিনিধি রহিয়াছে এমন প্রত্যেক ইউনিয়ন এবং মহাপরিচালকের নিকট প্রেরণ করিতে হইবে।

২০২২ সালের সংশোধন (উপরের লেখায় যুক্ত করা হয়েছে)

বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ (এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২), দফা (১০১): সর্বত্র উল্লিখিত ‘শ্রম পরিচালক’, ‘অতিরিক্ত শ্রম পরিচালক’, ‘যুগ্ম শ্রম পরিচালক’, ‘উপ-শ্রম পরিচালক’, ‘সহকারী শ্রম পরিচালক’ ও ‘শ্রম কর্মকর্তা’ শব্দসমূহের পরিবর্তে, এই প্রজ্ঞাপন দ্বারা ভিন্নরূপ কোনো বিধান করা না হইলে, ক্ষেত্রমত, ‘মহাপরিচালক’, ‘অতিরিক্ত মহাপরিচালক’, ‘পরিচালক’, ‘উপ-পরিচালক’, ‘সহকারী পরিচালক’ ও ‘শ্রম কর্মকর্তা’ শব্দসমূহ প্রতিস্থাপিত হইবে।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৯৪
বিধি ১৯৬

সভার কোরাম

— অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকিলে সভায় কোরাম হইবে।

বিধির পেজ খুলুনসূত্র: এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১৫ সেপ্টেম্বর ২০১৫, পিডিএফ পৃষ্ঠা ৯৫

তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়অংশগ্রহণকারী কমিটি থাকা সব কারখানায় নিয়মিত সভা আয়োজন ও কার্যবিবরণী প্রেরণের জন্য প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. বছরের শুরুতে প্রতি দুই মাসে অন্তত একটি সভার সূচি তৈরি করুন।
  2. সাত দিন আগে সভার নোটিশ দিন; জরুরি সভায় ২৪ ঘণ্টার নোটিশ দেওয়া যায়।
  3. সভায় অন্তত দুই-তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়; উপস্থিতি স্বাক্ষরসহ রাখুন।
  4. সভার সাত দিনের মধ্যে কার্যবিবরণী শ্রম পরিচালক (মহাপরিচালক) ও সালিসের কাছে পাঠান।
  5. কার্যবিবরণীর কপি প্রধান নির্বাহী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, CBA ও প্রতিনিধিত্বকারী ইউনিয়নকে দিন।

যে নথি রাখতে হবে

  • সভার নোটিশ ও উপস্থিতি স্বাক্ষর
  • স্বাক্ষরিত কার্যবিবরণী
  • কার্যবিবরণী প্রেরণের প্রমাণ (রিসিভ কপি বা ডাক রসিদ)
দায়িত্ব
HR ও Participation Committee-র সদস্য সচিব
সময়সীমা
প্রতি দুই মাসে অন্তত একবার সভা; নোটিশ সাত দিন আগে (জরুরি সভায় ২৪ ঘণ্টা); কার্যবিবরণী সভার সাত দিনের মধ্যে প্রেরণ।
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

দুই মাস অন্তর সভা হয়েছে কি না, কোরাম ছিল কি না এবং কার্যবিবরণী শ্রম দপ্তরে পাঠানোর প্রমাণ দেখা হয়।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

EPZ-এর সাথে পার্থক্য

EPZ-এর সাথে পার্থক্য

BLA: অংশগ্রহণকারী কমিটির সভা অন্তত প্রতি ২ মাসে একবার; কার্যবিবরণী ৭ দিনে শ্রম পরিচালক ও সালিসের কাছে। EPZ আইনে ধারা নেই; EPZ বিধি ২৩২: অন্তত প্রতি ৩ মাসে একবার; বিধি ২৩৩: ৭ দিনের নোটিশ (জরুরিতে ২৪ ঘণ্টা), কার্যবিবরণী ৭ দিনে প্রধান নির্বাহী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের কাছে।