ধারা ৩৫ লঙ্ঘন করিয়া শিশু সম্পর্ক কোন চুক্তি করার দণ্ড
পাঠ হালনাগাদ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত (কার্যকর ১০ এপ্রিল ২০২৬) · এই ধারায় সর্বশেষ পরিবর্তন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬
আইনের টেক্সট
২৮৫৷ কোন শিশুর পিতা-মাতা বা অভিভাবক ধারা ৩৫-এর বিধান লঙ্ঘন করিয়া কোন শিশু সম্পর্কে চুক্তি সম্পাদন করিলে, তিনি ১[অন্যূন ৫ (পাঁচ) হাজার হইতে অনধিক ১০ (দশ) হাজার] টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।
সংশোধনী টীকা (১)
- “অন্যূন ৫ (পাঁচ) হাজার হইতে অনধিক ১০ (দশ) হাজার” সংখ্যাগুলি, শব্দগুলি ও বন্ধনীগুলি “এক হাজার” শব্দগুলির পরিবর্তে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন) এর ৬০ ধারাবলে প্রতিস্থাপিত।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), ধারা ২৮৫ — bdlaws.minlaw.gov.bd। সংকলিত পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন, ১০ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর) পর্যন্ত। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।
সংশ্লিষ্ট বিধি
সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২, গেজেট ১ সেপ্টেম্বর ২০২২
এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।
তথ্যসূত্র: বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ — এস.আর.ও. নং ২৯১-আইন/২০১৫, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১৫ সেপ্টেম্বর ২০১৫; বাংলাদেশ শ্রম (সংশোধন) বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৮৪-আইন/২০২২, তারিখ ২৫ আগস্ট ২০২২; গেজেট ১ সেপ্টেম্বর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)
বাস্তবায়ন নির্দেশিকা
তথ্যমূলক ধারাশিশুর পিতা-মাতা বা অভিভাবক ধারা ৩৫ লঙ্ঘন করে শিশু সম্পর্কে চুক্তি করলে তাদের জন্য প্রযোজ্য; দণ্ড মালিকের উপর নয়।
কারখানা যা মনে রাখবে
- কোনো শিশুর কাজ নিয়ে পিতা-মাতা বা অভিভাবকের সঙ্গে কোনো চুক্তি, অগ্রিম বা প্রতিশ্রুতি গ্রহণ করবেন না।
- নিয়োগে অভিভাবকের মাধ্যমে আসা প্রার্থীদের বয়স ধারা ৩৬ অনুযায়ী যাচাই করুন।
২০২৬ সংশোধনে এই ধারার অর্থদণ্ড ন্যূনতম ৫ হাজার ও সর্বোচ্চ ১০ হাজার টাকা করা হয়েছে। শিশু নিয়োগ করলে মালিক নিজে ধারা ২৮৪-এর আওতায় দণ্ডনীয়।
ধারা ২৮৫ অনুযায়ী পিতা-মাতা বা অভিভাবকের ৫ হাজার থেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড।
নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।
EPZ-এর সাথে পার্থক্য
EPZ-এর সাথে পার্থক্য
BLA: শিশু সম্পর্কে চুক্তি করলে মা-বাবা বা অভিভাবকের ৫,০০০–১০,০০০ টাকা অর্থদণ্ড। EPZ আইনে শিশু-চুক্তি নিষেধ বা এর দণ্ডের আলাদা ধারা নেই; সেখানে ১৮ বছরের কম নিয়োগই নিষেধ (ধারা ১৭৫)।